দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

23

ফুলতলা :

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ফুলতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফুলতলা উপজেলা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হাবিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন

অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সুফলভোগীদের পক্ষে বক্তব্য দেন জিএম মনতাজ উদ্দিন, চিত্রা মোহন্ত, সাজ্জাদ হোসেননিরঞ্জন গাইন

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন—সফল ক্ষুদ্রঋণ গ্রহণকারী চিত্রা মোহন্ত, নিয়মিত কিস্তি পরিশোধকারী নাজমা বেগম, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা (পুরুষ) সোহাগ হোসেন এবং শ্রেষ্ঠ সংগঠক জিএম মনতাজ উদ্দিন

পরে সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।