ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ বিশ্বাস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আয়োজনে বিদ্যালয় শ্রেণীকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি দেবাশীষ কুমার শীল এর সভাপতিত্বে ও শিক্ষিকা মহুয়া রায় চৌধুরীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মামুন হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা জাসাস সভাপতি মুজিবুল হায়দার হাইদু। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার মিত্র, আলমগীর হোসেন,শারমীন সুলতানা সাথী সহ আমন্ত্রিত অতিথি হিসেবে আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।