দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটা প্রেসক্লাব সদস্য মফিদুল ইসলামের ভাইপো মুন্নার মৃত্যুতে সাংবাদিকদের শোক

পাটকেলঘাটা:

পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য মাস্টার মফিদুল ইসলামের ভাইপো মেহেদী হাসান মুন্না (২২) মারা গেছেন। গত এক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৬টায় তাঁর মৃত্যু হয়। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলেজছাত্র মুন্না দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফেরার পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক মফিদুল ইসলামের ভাইপোর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোজাফফর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল হক খান, সদস্য সচিব অধ্যাপক নাজমুল হক, সাবেক সভাপতি শেখ জহুরুল হক, সাবেক সভাপতি শেখ আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক আ. মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, সাংবাদিক আলমগীর হোসেন, এস এম মজনু, আব্দুল্লাহ আর মামুন, শাহিন বিশ্বাস, শাহিন আলম ও মো. মুজিবর রহমান।