দৈনিক খুলনা
The news is by your side.

বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্তজা স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

4

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার স্মরণে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজা গত ৩০ মে ২০২৬ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে খুলনা অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্মৃতিচারণ করা হবে। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাবু এক যৌথ আহ্বানে মরহুমের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ী ও নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।