দৈনিক খুলনা
The news is by your side.

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে শার্শা-বেনাপোল শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

16

শার্শা :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বেনাপোল বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. শহিদ আলী, বেনাপোল পৌর শ্রমবিষয়ক সম্পাদক মো. তবিবুর রহমান (তবি), ৯২৫ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. কাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ##