খুলনা :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নির্বাহী কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় সংগঠনের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সদস্য কাজী ফজলে রাব্বি শান্ত, অসুস্থ মো. আব্দুল মালেক এবং শেখ জাকারিয়া আলম জিকুকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়। একই সঙ্গে মরহুম মো. জাকির হোসেন, মরহুম মো. ফাইয়াজ হাসান পলাশ, মৃত সুভাষ বসু এবং মরহুম মো. শাহ আলমকে মরণোত্তর আজীবন সদস্যপদে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং তদন্তের ভিত্তিতে মো. মামুন হাওলাদার, মো. আমিরুল ইসলাম, জায়েদ গাজী ও ওবায়দুল হক তালুকদারের সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সংগঠনের সদস্য শাহানা পারভীন শিল্পী বর্তমানে যে সংবাদপত্র বা গণমাধ্যমে কর্মরত রয়েছেন, তার সনদপত্র আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে।
এছাড়া খুলনায় কর্মরত নতুন ফটোসাংবাদিকদের সদস্যপদ প্রদানের লক্ষ্যে আগামী সাত দিন সদস্য ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল গাজী উজ্জলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এম মিন্টু, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বাপ্পী খান ও হেলাল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।