দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে মৎস্যঘের থেকে ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার

23

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্যঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি ফকিরহাটের মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্যঘেরের কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্যঘেরে আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে ঘেরের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।