দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

47

ফকিরহাট :

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের পতাকা মঞ্চে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান। উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাসের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্ধার্থ সরকার, উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান শাহ জামান চৌধুরী লরে, অ্যাডভোকেট ফকির ফরহাদ হোসেন এবং সমবায়ী শেখ মোদাশ্বের আলী, খান গোলাম মুর্শিদ ও শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, আস্থা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।