দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রী ও আল্লামা বাবুনগরীর একান্ত বৈঠক

1

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী থেকে সরকার হেলিকপ্টারে ফটিকছড়ি উপজেলার ফালাহ গাজীর দীঘি পৌঁছান কিছুক্ষণ আগে। এরপরই সেখান থেকে মোটরগাড়ি যোগে ফটিকছড়ি নাজিরহাট সংলগ্ন ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় যান এবং বিকাল সোয়া চারটায় এ প্রতিবেদন লেখার সময়ে হেফাজতে ইসলামের আমির প্রবীণ আলেমেদ্বীন বুজুর্গ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার খাস কামরায় একান্ত বৈঠক করছেন।

হেফাজতের শীর্ষ নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইনকিলাবকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজত আমির একান্ত বৈঠকে ছয়জন শীর্ষ আলেম মশায়েখ রয়েছেন।

এ সময়ে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ কয়েকজন এমপি ও নেতা। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হবেন।