দৈনিক খুলনা
The news is by your side.

পিআইবির প্রশিক্ষণে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক সেশন

27

সাতক্ষীরা :

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ বুধবার (২৪ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সেশনে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরি, এআইভিত্তিক যোগাযোগ কৌশল, গুজব ও অপতথ্য শনাক্তকরণ ও প্রতিরোধ, ইন্টারভিউ ফ্রেমিং, রাজনৈতিক প্রতিবেদনে ফ্যাক্ট চেক এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ##