দৈনিক খুলনা
The news is by your side.

চট্টগ্রামে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ ২০০ অবৈধ দোকান

29

চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন-এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুন) নগরের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চৈতী সর্ববিদ্যা

চসিক সূত্রে জানা গেছে, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দোকান উচ্ছেদের পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।