দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা বিএনপির সিদ্ধান্ত ছাড়াই তেরখাদা বিএনপি’র টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি

29

খুলনা : 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপি ও খুলনা জেলা বিএনপি’র কোন সিদ্ধান্ত ছাড়াই ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০০০ টাকার বিনিময়ে দলীয় নমিনেশন ফরম বিক্রি করেছে । তারা উপজেলায় মোট ছয়টি ইউনিয়নে দলীয়ভাবে মনোনয়ন পেতে আগ্রহী ৪৬ জন প্রার্থীর কাছে নমিনেশন ফরম বিক্রয় করেছেন বলে জানা যায়।
ইউপি নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পেতে আগ্রহী দলীয় নমিনেশন ফরম ক্রয়কৃত ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের মোহাম্মদ মানজুরুল আহসান দারু, ২ নং বারাসাত ইউনিয়নের তারেক রেজা, ৫ নং তেরখাদা ইউনিয়নের মোল্লা মাহবুবুর রহমান, শেখ আজিজুর রহমান (আজিবর) , থানা বিএনপি নেতা মহিবুল্লাহ, আব্দুল মান্নান সরদার ,এডভোকেট শহিদুল ইসলাম, বলেন আমরা উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রতিটি মনোনয়ন ফরম পাঁচ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছি। মনোনয়ন ফরম বিক্রয়ের ব্যাপারে কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোন সিদ্ধান্ত আছে কিনা আমরা জানিনা। উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ফরম ক্রয় করেছি। তেরখাদা
উপজেলা বিএনপি’র সভাপতি চৌধুরী কাওসার আলী বলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় আমরা দলীয় নমিনেশন ফরম বিক্রিয় করছি এবং দলীয় ফান্ড মজবুত করার জন্য উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ফরম বিক্রি করেছি । দলীয় মনোনয়নের ফরম এর টাকা ব্যাংকে যৌথ একাউন্টের মাধ্যমে জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন এ ব্যাপারে কেন্দ্র বা জেলা বিএনপি কিছুই জানে না। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের জেলা বিএনপিকে জানানো উচিত ছিল।
উপজেলা বিএনপি’র মৌখিক দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবু জানান,খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় আমরা দলীয় নমিনেশন ফরম বিক্রিয় করছি। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা নমিনেশন ফরম ক্রয় করতে পারবে।
খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি জানান , তেরখাদা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে দলীয় নমিনেশন ফরম বিক্রয়ের ব্যাপারে জেলা বিএনপি কিছুই জানে না। যেহেতু কেন্দ্র থেকে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত আসে নাই তাই আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না। কেন্দ্র থেকে কোন সিদ্ধান্ত আসলে দলীয়ভাবে জেলার সকল এমপি মহোদয় এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং বাস্তবায়ন করব।
দলীয় নমিনেশন ফরম বিক্রয়ের ব্যাপারে তারা আরো জানান যেহেতু জেলা বিএনপি এ ব্যাপারে কিছুই জানে না । যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ,আমরা তেরোখাদা উপজেলা বিএনপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।