দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় কপোতাক্ষ কলেজে  ছাত্রদলের নবীন বরণ

4
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রায় কপোতাক্ষ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সম্মেলন কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল।
এতে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ।
কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলম, ইমতিয়াজ আলী, সুমন মাহমুদ, খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা ছাত্রদলের সদস্য সোহান মোল্যা, কাজী জাকারিয়া, ফয়সাল চৌধুরী ও আবু সাইদ। এ ছাড়া কয়রা উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন, মাশরাফি, আলাউদ্দিন, মামুন এবং কপোতাক্ষ কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, ফাহিম, তামিম ও মেহেদী জোবায়েরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।