দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট সভা অনুষ্ঠিত

26

খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর বয়রাস্থ কর ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান। পরে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অ্যাড. জিএম গোলাম রসুল। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. মো. আওরঙ্গজেব এবং বাজেট সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মো. মুজিবর রহমান।

সভায় বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাড. এম হারুন-অর-রশিদ, সাবেক সভাপতি হারুন-অর-রশীদ হেলাল এবং অ্যাড. সুলতান আহম্মেদ টুলু।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম ও মো. সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক এসএমজি নেওয়াজ, পাঠাগার সম্পাদক অ্যাড.শরিফুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক জি এম সোহাগ, কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. নজরুল ইসলাম হাওলাদার, অ্যাড. এবিএম মোস্তফা জামান, রোকেয়া পারভীন মুক্তাসহ সমিতির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কমিটির অবদানের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তারা সমিতির ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে খুলনা কর আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব হবে।