দৈনিক খুলনা
The news is by your side.

খুলনার সন্ত্রাসী আজম গাজীপুরে গ্রেপ্তার

1

খুলনার সন্ত্রাসী আজমকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার সদর থানার শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজম দৌলতপুর থানার আঞ্জুমান সড়কের শেখ কামালের ছেলে।

এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী আজ‌মের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৬টি মাদক, ৪টি হত্যা চেষ্টা, ২টি চাঁদাবাজি ও একটি চুরিসহ ১৩টি মামলার তথ্য রয়েছে। সে দীর্ঘদিন ধরে ফেরার ছিল। এসআরবি ৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে এসআরবি ১ এর সহযোগিতা নিয়ে র‌বিবার রাতে গাজীপুর জেলার সদর থানা এলাকার ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।