খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার (১ মে ২০২৬) বাদ জুমা সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন “সি ইউ সি” কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুল, ৬১ সাউথ সেন্ট্রাল রোড, খুলনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি খুলনার সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি ইউ সি খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আরিফা ইসলাম খুকুমণি এবং সি ইউ সি স্কুলের সহকারী শিক্ষক জনাব হাওয়া রিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ, পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম আল বিরুনী।
এছাড়াও উপস্থিত ছিলেন সি ইউ সি খুলনার সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমদাদ আলী, দপ্তর সম্পাদক জনাব কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং কার্যকরী সদস্য জনাব মোঃ সোহানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সি ইউ সি স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষকবৃন্দ জনাব ঝর্ণা আক্তার, জনাব হাওয়া রিয়া, জনাব মুফতি সাজিদুর রহমান, জনাব জাহিদ হাসান শুভ, জনাব শারমিন জাহান বর্ষা এবং সদস্য জনাব মামুনুর রশিদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সি ইউ সি স্কুলের সহকারী শিক্ষক মুফতি সাজিদুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুকরণীয়।