দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় টিভিইটি শিক্ষায় সচেতনতা সেমিনার

26

খুলনা : 

খুলনা প্রতিনিধি: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম জোরদারের লক্ষ্যে খুলনায় বিভাগীয় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন। এতে খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, ইমাম ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দক্ষতাভিত্তিক শিক্ষা তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথিরা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কারিগরি শিক্ষা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। এ জন্য টিভিইটি শিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।”

সেমিনারে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে টিভিইটি শিক্ষার প্রচার ও ভর্তি কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।