খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-০১ শাখার উপ-রেজিস্ট্রার নার্গিস সুলতানার পিতা গাজী মো. ওয়াজেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক দুপুর ২টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা সিদ্দিকীয়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বসুপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
গাজী মো. ওয়াজেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়েছে।