দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

28

খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় পরীক্ষা চলাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।