দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউতে এআই ও মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

26

খুলনা :
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এ “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মূল বক্তা হিসেবে বক্তব্য দেন আমেরিকান এক্সপ্রেসের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং ও ডিরেক্টর অব ডাটা সায়েন্স ড. মো. মাহবুব কবির। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মৌলিক ধারণা, প্রয়োগ ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া কানাডার কুইন্স ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর ড. রাহাতারা ফেরদৌসী ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর সমাজে এআই দক্ষতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিন।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।