দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

21
ঢাকা :

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একটি সূত্র জানিয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে।

তবে সেনা মোতায়েনের সময়কাল, দায়িত্বের পরিধি এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে জানা গেছে।