কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ ফুট হরিণ ধরার মালাফাঁদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বন বিভাগ অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আঃ ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বন বিভাগের স্টাফরা। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ এসিএফ মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারীররা ঐ স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রাখা হয়েছে।