খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাধারণত র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রথাগত উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে “বৈশাখী শোভাযাত্রা” বের করা হয়েছে, যা ক্যাম্পাস ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে খেলাধুলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) মোঃ রেজাউল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিঃ