দৈনিক খুলনা
The news is by your side.

বনানীর ১১ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে

3

রাজধানীর বনানীর ১১ তলা ভবনে আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নং বাড়িতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।