মোংলা :
মোংলায় খাস জমিতে ভূমিহীনদের অধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।
ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় বাস্তবায়িত এ সেমিনারে উত্তরণের পানি কমিটি, ভূমি কমিটি ও নেটওয়ার্কের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ভূমিহীন জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক হাসান গাজী।
এছাড়া বক্তব্য দেন উত্তরণের ফিশনেট প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. রেজওয়ানুল হক চৌধুরী, সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দার, এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান এবং এরিয়া ম্যানেজার মো. মোখলেছুর রহমান।
বক্তারা ভূমিহীন মানুষের খাস জমির অধিকার নিশ্চিতকরণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ##