বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোতাহার মোড়ল (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন) সকালে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোতাহার মোড়লের নিজ দখলীয় বসতঘর থেকে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ##