বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, দুঃসময়ে বিএনপি’র ঝান্ডা ধরে শক্ত মনোবলে দল পরিচালনায় অত্যন্ত দক্ষ ছিলেন অসিত কুমার সাহা।
তাঁর মতো একজন দূরদর্শী, নিবেদিতপ্রাণ ও বিচক্ষণ রাজনৈতিক অভিভাবকের প্রস্থানে দাকোপ তথা খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। দল ও জনগণের সেবায় তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীসহ নেতৃবৃন্দ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ পরম করুণাময় প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং অগণিত শুভানুধ্যায়ীদের এই চরম দুঃখ ও বেদনা সহ্য করার প্রার্থনা করেছেন।।