ফুলতলা :
খুলনার ফুলতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে ফুলতলা থানার এসআই মো. শফিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আলকা গ্রামের জনৈক আব্দুর রহিমের মালিকানাধীন বাড়ির আঙিনায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ওই গ্রামের মৃত আমির মোল্লার ছেলে আব্দুল কাদের জিলানী (২৯), মৃত মালেক ফকিরের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং মো. মহাসিনের ছেলে তৌফিক (১৮)।
এ ঘটনায় ফুলতলা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।