দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ৬ কেজি গাঁজাসহ আটক ২

30

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে প্রায় ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেলে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পিরোজপুর সদর উপজেলার জুসখোলা এলাকার সোহরাব হোসেন মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিওধারা এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে তুহিন হাওলাদারকে (১৫) আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

অভিযান শেষে র‌্যাব সদস্যরা আটক দুইজনকে উদ্ধারকৃত মাদকসহ ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।