ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ডের ৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
রোববার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান জোহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক কপংকজ কুমার রায়।
অনুষ্ঠানে মোল্লাহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফকির দ্বীন মোহাম্মদ, জেলা সদস্য খান মাহমুদুল ইসলাম সেলিমসহ ফকিরহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বিভিন্ন পর্যায়ের সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসেবে প্রসেনজিৎ দাস এবং সদস্য সচিব হিসেবে এম এ মোর্শেদকে দায়িত্ব দিয়ে ৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।