ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের বিষয়টি সরকারি কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হায়দার, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের অবদান, পেশাগত মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।