দৈনিক খুলনা
The news is by your side.

প্রতিবন্ধী তাকিয়া মুক্তাকে হুইলচেয়ার উপহার দিলেন নগর স্বেচ্ছাসেবক দল নেতা ইসতি

29

খুলনা :

খুলনা নগরীর মিয়াপাড়া নতুন রাস্তা এলাকার হতদরিদ্র শরিফুল ইসলামের প্রতিবন্ধী কন্যা তাকিয়া মুক্তার চলাচলের সুবিধার্থে একটি আধুনিক হুইলচেয়ার উপহার দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রয়েল মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারটি তাকিয়া মুক্তার হাতে তুলে দেন।

দীর্ঘদিন ধরে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করা তাকিয়া মুক্তা হুইলচেয়ারটি পেয়ে আনন্দ প্রকাশ করেন। পরিবারের সদস্যরাও এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক টিটু, মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন রুবেল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন তালুকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম সোহাগ, জুনায়েদ মুন্না, ফজলে রাব্বি রাহুল, আবির হাসান পলাশসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।