দৈনিক খুলনা
The news is by your side.

দৈনিক খুলনা গেজেটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

44

খুলনা প্রতিনিধি:
দৈনিক খুলনা গেজেটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে এস এম মনিরুল হাসান বাপ্পী দৈনিক খুলনা গেজেটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে মানুষের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার পাশাপাশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দায়িত্বশীল সংবাদপত্র এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে।

তিনি দৈনিক খুলনা গেজেটের সাংবাদিক, সম্পাদকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

পরে দৈনিক খুলনা গেজেটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক খুলনা গেজেটের দীর্ঘ পথচলা ও সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি খুলনার গণমানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবে—এটাই প্রত্যাশা।