দৈনিক খুলনা
The news is by your side.

দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৬০

25

ঢাকা :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৬৫ জন রোগী।

হাম পরিস্থিতি মোকাবিলায় শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।