দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে অসহায় বৃদ্ধ নারীর পাশে যুবদল

64

দাকোপ:

খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার অসহায় বৃদ্ধ নারী ফুলপাতার পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবদল। তার জন্য খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের নির্দেশনায় উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখের নেতৃত্বে ফুলপাতার বাড়িতে গিয়ে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন রায়, আবু সাঈদ গাজী, মো. বদিয়ার শেখ এবং সদস্য পাপ্পু সাহা ও বাবু সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে অসহায় বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে আমরা তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। যুবদল সবসময় মানবিক কর্মকাণ্ডে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। একজন অসহায় মায়ের মুখে হাসি ফোটাতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম দুধ, শুকনা মরিচ, মশার কয়েল, টুথপেস্ট, টুথব্রাশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে অসহায় মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।