দৈনিক খুলনা
The news is by your side.

তীব্র জনবল সংকটে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের কাঙ্খিত সেবাপ্রদান ব্যাহত

22

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর আয়োজনে (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুুপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক অধিপরামর্শ সভা ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার। আন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহবায়ক ফিরোজা নাসরিন ডলি, সদস্য অসীমা ঘোষ, এসিজি সমন্বয়কারী রেহেনা পারভীন, সহ-সমন্বয়কারী সাহেদ হাসান, সদস্য, হাফিজা খাতুন, ইয়েস দলনেতা মোঃ মাহমুদ হাসান ছাকিব প্রমুখ।

বক্তাগণ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান সার্বিক দিয়ে বৃদ্ধি পেলেও তীব্র জনবল সংকটে কাঙ্খিত সেবাপ্রদান ব্যাহত হচ্ছে। সভায় হাসপাতালে চিকিৎসকসহ অন্যান্য জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে সম্পন্ন করাসহ একই দিনে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয় যাতে করে সেবাগ্রহীতাগণ অল্প সময়ে চিকিৎসাসেবা পেতে পারেন। ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার বলেন, জনবল সংকট থাকা স্বত্ত্বেও সেবাপ্রদান অব্যাহত আছে। চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। এছাড়া হাসপাতালে বর্তমানে আইসিইউ সেবা চালু হয়েছে।

প্যাথলজি বিভাগে জনবল সংকট থাকা স্বত্তেও ডেঙ্গুর কারণে মধ্যরাত পর্যন্ত প্যাথলজি সেবা চালু রয়েছে। প্রতিদিন আশাতীত রোগী ও দর্শনাথীর ভিড় সামলাতে হয়। তারপরও প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের অপারেশন চালু আছে। জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সেবাদাতা ও সেবাগ্রহীতা সকলের সহযোগিতায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।