দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা

36

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরীর অন্তর্গত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও আবু আতিক আল হাসান মিন্টু এবং খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।

অনুষ্ঠানে খুলনা মহানগর যুবদলের ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলকে শক্তিশালী করা এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নে নবগঠিত কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা সঞ্চালনা করেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।