দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

38
খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে আফ্রিকা মহাদেশের সেনেগাল অঞ্চলের আদিবাসী বিরল ও ঔষধিগুণসম্পন্ন বৃক্ষ ‘কাইজেলিয়া’ (Kigelia africana)-এর একটি চারা রোপণ করা হয়েছে। এশিয়ায় অত্যন্ত বিরল এ বৃক্ষের সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারাটি রোপণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে সংরক্ষিত শতবর্ষী দুটি কাইজেলিয়া গাছ থেকে সংগ্রহ করা চারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে চারাটি রোপণ করা হয়।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিরল ও ঔষধিগুণসম্পন্ন এ বৃক্ষের সংরক্ষণ, গবেষণা এবং জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।