সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর খানজাহান আলী রোডের হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেল থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। নিহতের কথিত স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।