দৈনিক খুলনা
The news is by your side.

কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করলেন খাদেম নিয়ামুল নাসির আলাপ

40

বাগেরহাট :

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি নিহত বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাদল মোড়লের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কবর জিয়ারত শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপ নিহত বাদল মোড়লের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকার পর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তিনি বাদল মোড়ল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যার প্রতিবাদে বারুইপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা যে কর্মসূচি পালন করেছেন, তা তাদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রকাশ। তিনি দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের ৯ জুন রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় বাদল মোড়ল নিহত হন। একই ঘটনায় বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল আহত হন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।