দৈনিক খুলনা
The news is by your side.

পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

28

খুলনা :

খুলনার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর দৌলতপুর বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, কেএমপির দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদুল ইসলাম এবং দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমান মিতুল।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. আরব আলী সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরিচিতি সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্পীরা সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।