দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

15

কয়রা :

খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী।

হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার মো. কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা খাতুন, বিআরডিবি অফিসার প্রকাশ মল্লিক এবং সহকারী সমবায় অফিসার তোরাব আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কয়রার সাবেক চেয়ারম্যান এইচ. এম. শাহাবুদ্দীন, সাংবাদিক ফরহাদ হোসেন ও তরিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, শান্তুনু অধিকারী ও বাশিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত ও শাহানারা জামাল, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু ও আলতাফ হোসেন।

এ ছাড়া উপজেলা যুব ফোরামের সদস্য রাসেল আহম্মেদ ও খাদিজা সুলতানা সাথী, উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক মোল্ল্যা মনিরুজ্জামান, সদস্য আশিকুজ্জামান, শাহ আলম ও স্বপ্না মণ্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সিএসও নেটওয়ার্কের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় এবং স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।