দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

3
খুলনার কয়রা উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প কর্মকর্তা  প্রতিভা বিকাশ সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ,৷
সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,  জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার এম কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা খাতুন ও বিআরডিবি অফিসার প্রকাশ মল্লিক ও সহকারী সমাবয় অফিসার তোরাব আলী ।
অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন  কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ,এম শাহাবুদ্দীন,  সাংবাদিক ফরহাদ হোসেন,  তরিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, শান্তুনু অধিকারী, বাশিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত, শাহানারা জামাল, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু, আলতাফ হোসেন, উপজেলা যুব ফোরামের সদস্য রাসেল আহম্মেদ, খাদিজা সুলতানা সাথী, উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক মোল্ল্যা মনিরুজ্জামান, সদস্য আশিকুজ্জামান,শাহ আলম, স্বপ্না মণ্ডল প্রমুখ।
অবহিতকরন সভায় উপজেলা সিএসও নেটওয়ার্কের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।