দৈনিক খুলনা
The news is by your side.

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার মৃত্যুতে শোক

8

সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনার সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার (ক্যাশ) গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ জুলাই) রাতে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনার নেতৃবৃন্দ।

শোকবার্তায় স্বাক্ষরকারীরা হলেন— ফোরামের সভাপতি আফজাল হোসেন; সহ-সভাপতি এস. এম. হাফিজুর রহমান, মো. আতিয়ার রহমান, আফরোজা আক্তার, মো. বেলায়েত হোসেন, সৈয়দ শাহ আলম ও বেগম আনোয়ারা বেগম; চেয়ারম্যান ড. শেখ গোলাম সাকলাইন; কো-চেয়ারম্যান সমীর কুমার দেবনাথ, শেখ নূরুল ইসলাম ও মো. গোলাম নবী; সাধারণ সম্পাদক কাজী শহিদুল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. আব্দুল মজিদ ও ওয়াহিদুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী; সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান, গোলাম আম্বিয়া ও মতিয়ার রহমান খান বাবলু; অর্থ সম্পাদক মো. হাবিব উল্লাহ খান; সম্পাদকমণ্ডলীর সদস্য সেকেন্দার হায়াত, এ. এম. ইউনুস আলী, নৃপেন্দ্র রায় চৌধুরী, গোলাম রব্বানী, প্রফুল্ল চন্দ্র মণ্ডল, মো. নজমল ইসলাম, মল্লিক মতিয়ার রহমান ও নুর জাহান সুলতানা; এবং কার্যনির্বাহী সদস্য এস. এম. আব্দুস সালাম, শাহজাহান আলী শেখ, মোদাচ্ছের হক, শেখ আসাদুজ্জামান, শেখ মঞ্জুর রহমান, মো. আবু জার হোসেন মোল্লা, মো. শাহজাহান মোল্লা, শাহজাহান সরদার ও রবীন্দ্র কুমার দেবনাথ।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।