খুলনা :
খুলনা মহানগর তাঁতী দলের সোনাডাঙ্গা থানা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক মো. আবু সাইদ ও যুগ্ম আহ্বায়ক মো. আসলাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে ডা. আব্দুল হালিম মোড়ল-কে সভাপতি এবং মো. রবিউল ইসলাম রবি-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. মহিবুল্লাহ, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম ববি, মো. নুর ইসলাম ব্যাপারী ও মো. ইলিয়াস খান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল হোসেন; সহ-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন ও মো. নুর ইসলাম শেখ; সাংগঠনিক সম্পাদক মো. আলীমুজ্জামান রানা; দপ্তর সম্পাদক মো. জাহিদ হোসেন; প্রচার সম্পাদক মো. নুর ইসলাম শেখ; কোষাধ্যক্ষ মো. রাজু শেখ; সমাজকল্যাণ সম্পাদক মো. শাহ আলম হাওলাদার; তাঁতী বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান; পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হেলাল শেখ; ক্রীড়া সম্পাদক মো. আলাউদ্দিন শেখ; সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু; যোগাযোগ সম্পাদক মো. জাফর হোসেন মনি; মহিলা বিষয়ক সম্পাদক মোছা. আসমা খাতুন এবং সমবায় বিষয়ক সম্পাদক মো. মাঈনুল হাসান।
এছাড়া কমিটিতে বিভিন্ন পদে সহ-সম্পাদক এবং ৩৫ জন সদস্যসহ মোট ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে তাঁতী দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।