দৈনিক খুলনা
The news is by your side.

সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

34

খুলনা :

ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাব, মাত্তমডাঙ্গা, খানজাহান আলী, খুলনার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের উদ্বোধন করেন খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. ইউসুফ আলী টুর্নামেন্টে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, রেফারি এবং উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব, শৃঙ্খলা ও সেরা নৈপুণ্যের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দর্শকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলা উপভোগ করার আহ্বান জানান। পরে তিনি রেফারিকে খেলা পরিচালনার অনুমতি দিয়ে দ্বিতীয় সেমিফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খান হালিম, এজিএম যুব সংঘ মাত্তমডাঙ্গার সাধারণ সম্পাদক মো. জনি হোসেন, ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মনির গাজী, খানজাহান আলী থানা বিসিক শিল্প শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মোস্ত শেখ, সৈয়দ আজগার আলী, মোহাম্মদ কওসার শেখ, বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার মেহেদী হাসান, মোহাম্মদ মোকসেদ ফকির, সৈয়দ এনামুল হক, মো. হাফিজ হালদার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, মো. সাঈদ তরফদার, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ মনির শেখ, ক্লাবের কোষাধ্যক্ষ মো. এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ মেরাজ, ৩ নম্বর ওয়ার্ড আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদ শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন শেখ, মো. ইমরান হোসেন, মো. মান্না হোসেন, মোহাম্মদ মফিজুল, মোহাম্মদ তবি হাওলাদার, সরদার তালুক হোসেন, মো. নুর ইসলাম মোল্লা, মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট সম্পর্কে ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চরিত্র গঠন, শৃঙ্খলা ও সুস্থ সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। তরুণদের মাদকমুক্ত রাখা, ঐক্যবদ্ধ করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিম বলেন, টুর্নামেন্ট আয়োজন একটি বড় চ্যালেঞ্জ ছিল। সবার সহযোগিতায় সফলভাবে এ আয়োজন সম্ভব হয়েছে। তিনি খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।