দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার, আটক ১

19

সাতক্ষীরা :

সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

র‍্যাব জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব-৬। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬-এর সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চৌবাড়িয়া এলাকায় এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন।

তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‍্যাব।

সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।