দৈনিক খুলনা
The news is by your side.

সাংবাদিক নির্যাতনে তালায় মানববন্ধনে সাংবাদিকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

3
এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে; তালায় সাংবাদিকদের নির্যাতন,মানহানি, হুমকি ও জেল-জুলুমের প্রতিবাদে  ৪ মার্চ বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা টাওয়ার রোডে  ভিপি  সম্পত্তি ১/১গোপাল সেলুন নামে একজন ডিসিআর নিয়ে দীর্ঘদিন ভোগ দখল করে পরবর্তীতে  রাখি বস্ত্রালাইয়ের স্বত্বাধিকারী নিরঞ্জন দাশের কাছে দখল সূত্রে ১৮ লক্ষ টাকায় বিক্রয় করে।

 

যেটা সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী কাজের মধ্যে পড়ে। সেই জমিতে এসিল্যান্ড ও নায়েব কে ম্যানেজ  করে দোকান ঘর তৈরি করার সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে মব সৃষ্টি করে  মীর জামালের নেতৃত্বে  শারীরিকভাবে হেনস্থা ও মারপিট করে রক্তাক্ত জখম করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ৫ লক্ষ টাকার বিনিময়ে দুইজন সাংবাদিক দৈনিক সোনালী কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি ও সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠান এবং পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। ঘটনা স্থলে না থাকলেও আরো দুই সাংবাদিক সহ মোট চারজনের নামে একটি মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজি মামলা করেন। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করার পরেও কোন অদৃশ্য শক্তি বলে  নিরঞ্জন দাস সেখানে দোকান ঘর নির্মাণ করে।

 

আজ সাংবাদিক সমাজের একটাই দাবি ২৪ ঘন্টার ভিতরে এই অবৈধ দোকান যদি ভেঙ্গে দেওয়া না হয়  সাংবাদিকরা আরো কঠোর সংগ্রাম করতে বাধ্য হবে। একই সাথে যে চারজন সাংবাদিকের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে তাদেরকে বেকুষুর খালাস দিতে হবে ও  সাথে সাথে যারা মব সৃষ্টি করে সাংবাদিকদের মেরে রক্তাক্ত জখম করছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার  করতে হবে । উক্ত মানববন্ধনে বিশেষভাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,  সহ সভাপতি সাঈদ। তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক জর্দার,এম এ ফয়সাল ও জাহাঙ্গীর।  পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন  ও সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক আতাউর রহমান, মাগফুর রহমান জান্টু ও আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন ও নাজমুল হোসেন সহ  বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।