দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

31

মোরেলগঞ্জ  :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর এনগেজ প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (২৪ জুন) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

সভায় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কোডেকের এরিয়া অফিসার অজিফা নিলা এবং টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস বক্তব্য দেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, সংবাদকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ##