দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

128
মোংলা প্রতিনিধি :মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
সোমবার বিকেলে কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠানলগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের ব্যবস্থাপনায় মোংলার জয়মনি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ মেডিকেল ক্যাম্পেইনে ২০০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদাণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণেরর জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।